
সাজু আহমেদ, খাগড়াছড়ি-
আজ ১০ অক্টোবর (শনিবার) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের যুব সদস্য ক্যাম্পেইন-২০২৬ এর লিখিত ও মৌখিক পরিক্ষা ইউনিটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সংগঠন প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান ইমরান হোসেন আসিফ’র সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আল আমিন।
এছাড়াও দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান আফরোজা আক্তার পপি, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় উপ-প্রধান সাজু আহমেদ, তহবিল সংগ্রহ বিভাগীয় উপ- প্রধান জান্নাতুন ফেরদৌস, সংগঠন প্রশাসন ও নিয়োগ বিভাগীয় উপ- প্রধান সাবির খান সহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্তমানবতার সেবায় কাজ করতে আগ্রহী, খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন কলেজ থেকে আবেদন ফরম পূরণ করা সদস্যদের লিখিত ও মৌখিক পরীক্ষা মোট দুই ধাপে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৪৫ জন উত্তীর্ণ ও ৩ জনকে অপেক্ষা মানের তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সময় যুব প্রধান মোহাম্মদ আল আমিন জানান, পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরবর্তী সময়ে রেড ক্রিসেন্টের জন্ম ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে ১ দিনের একটি বেসিক ওরিয়েন্টেশন আয়োজন করা হবে। জে/এ
