শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

আমরা শ্রমিক

[print_bangla]

আমরা শ্রমিক
তাছলিমা আক্তার মুক্তা

রক্ত ঘামে ভিজে ভিজে
টাকা করি আয়,
শ্রমিক মোরা পৃথিবীতে
কর্ম করে খাই।

চুরি, ডাকাতি ছিনতাইয়ের
স্বভাব মোদের নাই।
হাড় ভাঙা খাটুনি খেটে,
নিজের ভাগ্য বদলাই।

আমরা শ্রমিক আছি বলেই
তোমরা করো আরাম,
শ্রমিকের শ্রমের মর্যাদা দাও
নয়তো সব হারাম।

শ্রমিকের হাতে গড়ে উঠে
রাজার রাজ প্রাসাদ,
হাজার শ্রমিকের পরিশ্রমে
মিলে সফলতার স্বাদ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমরা শ্রমিক

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top