
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
(১৫ অক্টোবর বৃহস্পতিবার ) সকাল ১১টায় জেলা অফিসের মাঠে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সদর উপজেলার ১২০টি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা কমান্ড্যান্ট মো. আব্দুর রাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহবুব উজ জামান, উপজেলা প্রশিক্ষিকা সাবরিনা মমতাজ, উপজেলা প্রশিক্ষক মো. ফজলে রাব্বি এবং উপজেলার ভাতাভোগী সদস্য-সদস্যাসহ আনসার ও ভিডিপির অন্যান্য সদস্য-সদস্যা।
ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা কমান্ড্যান্ট দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থান বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।