কাজিপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

[print_bangla]

‎এনামুল হক-
‎কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শারদীয়
‎দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর
‎উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ সময় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎শুক্রবার ১৬ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে পাশে থাকার অঙ্গিকার করেন।
‎পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।
‎জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এ ধরনের পরিদর্শন পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। #

এ/ জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top