সাবেক ছাত্র সংস্থা ওসমানিয়া মাদ্রাসার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

[print_bangla]

বিশেষ প্রতিনিধি

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে অবস্থিত ওসমানিয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্র সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ওসমানিয়া আলিম মাদ্রাসা ও ওসমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে অষ্টম শ্রেণির মোট ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক শিক্ষক মাওলানা মো. মোস্তফা কামাল। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম। ১ নম্বর ভেন্যু ওসমানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন ওমর ফারুক এবং সহকারী হল সুপার ছিলেন মাওলানা জমির উদ্দিন। অন্যদিকে, ২নম্বর ভেন্যু ওসমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন আব্দুল মান্নান ফারুক এবং সহকারী হল সুপার ছিলেন শহিদুল ইসলাম।

পরীক্ষা চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানিয়া মাদ্রাসার সাবেক ছাত্র সংস্থার উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান, সভাপতি মাওলানা নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবদিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ওয়ালী উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাবেক ছাত্র সংস্থা ওসমানিয়া মাদ্রাসার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top