শ্যামনগরে নিখোঁজ পশু চিকিৎসক, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী

[print_bangla]

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশু চিকিৎসক অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যর পুত্র। তিনি দীর্ঘ বছর যাবৎ এলাকায় পশু চিকিৎসক হিসাবে বেশ পরিচিত।  অনিমেষের পারিবারিক সূত্রে জানা যায় , গত শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পশু চিকিৎসার কাজে বাড়ী হতে বাহির হন। সারাদিন অতিবাহিত হওয়ার পরেও তিনি বাড়ীতে ফেরেননি তিনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। ওইদিন  রাত ৮টার দিকে অনিমেষের ব্যবহৃত মোবাইল হতে তার স্ত্রীর মোবাইলের একটি কল আসে। রিসিভ করতেই অজ্ঞাত পরিচয়ে অনিমেষ তাদের নিকট জিম্মি বলে জানায় এবং মুক্তিপন হিসাবে ২০ লক্ষ টাকা দাবী করে।

এ ঘটনায় পরিবারটি এখন দিশেহারা । গবীর আতঙ্কের মধ্যে তাদের সময় কাটছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন , পশু চিকিৎসক অনিমেষ নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযান অব্যাহত আছে। পুলিশের একটি টিম নিয়মিত কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও  কাজ করছে।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে নিখোঁজ পশু চিকিৎসক, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top