শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

শ্যামনগরে অপহরণের ২ দিন পর পশু চিকিৎসক অনিমেষ উদ্ধার, আটক ৩

[print_bangla]

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কৃত্রিম প্রজনন (এআই) কর্মী অনিমেষ পরমান্য (৫০) কে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে অপহরণের ২ দিন পর তাকে উদ্ধার করা হয়।
এদিকে, তাকে অপহরণে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটকৃতরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জব্বার গাজী, শাহিনুর রহমান ও গাবুরা ইউনিয়নের বনদস্যু মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জব্বার গাজী, মাহমুদুল হাসান ডন, শাহিনুর রহমান সহ সঙ্গবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রোববার রাতে সাড়াশি অভিযান শুরুর এক পর্যায়ে অনিমেষকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুরের মাধ্যমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দিয়ে যায়। এসময় শাহিনুরকে আটক করা হয়।

এদিকে, বেলা ১২টার দিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে মীরগাঙ এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও তার প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মূল্যমানের উক্ত দলিলের খসড়া চূড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার (অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে শনিবার দুপুরের দিকে গরুর চিকিৎসা দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরবর্তীতে ঘুরতে যাওয়ার অজুহাত দেখিয়ে সুন্দরবনের মধ্যে নিয়ে জলদস্যুদের সহায়তায় তাকে জিম্মি করা হয়।
অপহরণের শিকার অনিমেষ পরমান্য জানান, তার প্রতিবেশী আশরাফ হোসেন নিজের ফুফাতো ভাইয়ের গরুর চিকিৎসা দেয়ার জন্য শনিবার সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় সুন্দরবন বাজারে। পরবর্তীতে গরু না দেখিয়ে আগে সুন্দরবন ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে বনের মধ্যে নিয়ে তাকে জিম্মি করে।

অনিমেষের ভাষ্য, ২ দিন ধরে তাকে বনের মধ্যে থাকা নৌকায় আটকে রাখা হয়। খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত বেঁধে রাখা হয়। তাকে জিম্মি করে তার মোবাইল থেকে কল করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে দেরি করার পাশাপাশি পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানানোর কারণে আটক অবস্থায় গরাণের লাঠি দিয়ে মারধরও করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে অপহরণের ২ দিন পর পশু চিকিৎসক অনিমেষ উদ্ধার, আটক ৩

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top