বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৩

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার ও অনলাইন জুয়া খেলায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার পঞ্চগড়ের দিকনির্দেশনা ও সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সদর উপজেলার ৭নং হাড়িভাসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাড়িভাসা বাজার সংলগ্ন এলাকা থেকে মোঃ সাদিকুল ইসলাম (২০) নামে এক ব্যক্তির নিকট হতে ১০০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।
এছাড়া, অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার সময় মোঃ নুরুজ্জামান হক প্রধান (৩৮) ও মোঃ জমির হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের আরেকজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৩

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top