শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, কুষ্টিয়ার টেগর লজে নানা আয়োজন

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৮মে) সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়ীত টেগর লজে কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পন ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর টেগর লজ প্রাঙ্গনে আলোচনা সভা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অন্যদিকে, কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় জাতীয়ভাবে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।

উল্লেখ্য,জমিদারী দেখাশোনার জন্য ১৮৯১ সালে প্রথম কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশ, জমিদারী আর ব্যবসার কারনে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষন আছে সেসব দিনের নানা স্মৃতি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, কুষ্টিয়ার টেগর লজে নানা আয়োজন

০৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top