হরিনাকুন্ডুের সোহাগপুর বাজারে ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানে অগ্নিকান্ড, পথে বসেছেন ব‍্যবসায়ী

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ-

হরিনাকুন্ডু উপজেলার সোহাগপুর বাজারে ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানে অগ্নিকান্ড। এক দিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষার লড়াই, অন্য দিকে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা পুড়ে ছাই-দুইয়ের মাঝে পড়ে এক রাতেই নিঃস্ব হয়ে গেছেন ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার সোহাগপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ। গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার সোহাগপুর বাজারের ‘মেসার্স রউফ ট্রেডার্স’ নামক একটি ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ল্যাপটপ, প্রিন্টার ও আইপিএস ইলেকট্রনিক হাউজ ওয়ারিং এর মালামাল সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে আবহাওয়া খারাপ দেখে রাত সাড়ে ৮ টার দিকে দোকান সাময়িক ভাবে বন্ধ করে মাঠের ধান সামলাতে যান মেসার্স রউফ ট্রেডার্সের মালিক আব্দুর রউফ। এর মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাত ৯ টার দিকে বন্ধ দোকানটি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা হাউজ ওয়ারিংয়ের বিপুল পরিমাণ তার, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং হার্ডওয়্যারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রউফ কান্নায় ভেঙে পড়ে বলেন, “আকাশ দেখে ভয় পেয়ে ছিলাম ধানের ক্ষতি হবে, তাই দোকান বন্ধ করে মাঠে দৌড়ে ছিলাম। মাঠের ধান তো বাঁচাতে পারলাম না, উল্টো বাজারের সবটুকু সম্বল এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন আমি কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব জানি না।” তবে আগুনের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আই পিএস এর লাইন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারনা করা হচ্ছে, প্রাকৃতিক অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোহাগপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে এবং তাকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হরিনাকুন্ডুের সোহাগপুর বাজারে ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানে অগ্নিকান্ড, পথে বসেছেন ব‍্যবসায়ী

১০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top