বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

[print_bangla]

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-

নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংঙ্গা ইউনিয়ন এলাকার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্ৰিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। আসন্ন ডাংঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজ সেবক পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের। এই ঈদ হোক মানবিক সমাজ গঠনের এক অনন্য উপলক্ষ। আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াই। তিনি বলেন, ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ। পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ। তিনি আরও আশা ব্যক্ত করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি। পরিশেষে তরুণ সমাজ সেবক চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন) বলেন, ডাংঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top