বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট গঠন ও আলোচনা সভা

[print_bangla]

শ্যামল চন্দ্র রায়, জলঢাকা প্রতিনিধি-

নীলফামারীর জলঢাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদকর্মীদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে চারটি প্রধান সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’ আত্মপ্রকাশ করেছে। জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব ও জার্নালিস্ট ইউনিয়ন এবং মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানীয় ভাবে কর্মরত সংবাদকর্মীদের একীভূত করার মধ্যদিয়ে এই নতুন জোটের যাত্রা শুরু হলো।
এ উপলক্ষে গত সোমবার (১৮ মে) সন্ধায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সাধারণ সম্পাদক আবেদ আলী, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, দি ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি হাফিজুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান নয়ন, মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সত্যের কণ্ঠ প্রতিনিধি ওমর ফারুক সাবু ও দৈনিক ঢাকা বুলেটিন প্রতিনিধি জসিনুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আব্দুল মালেক।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দি ডেইলী নিউ নেশন প্রতিনিধি শাহজাহান কবির লেলিনকে সভাপতি এবং খোলা কাগজ প্রতিনিধি আবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ কিন্তু বর্তমানে বিচ্ছিন্নভাবে কাজ করার ফলে অনেক সময় সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং পেশাগত মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এবং সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের লক্ষ্যেই আজ আমরা এক ছাতার নিচে সমবেত হয়েছি। এই ঐক্যজোট কেবল একটি কমিটি নয়, বরং জলঢাকার সকল সৎ ও সাহসী সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বক্তারা বলেছেন, আমাদের লক্ষ্য হবে অপ-সাংবাদিকতা রোধ করা এবং মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। তথ্য-প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা জলঢাকা তথা নীলফামারী জেলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। দ্বিতীয় অধিবেশনে ঘোষিত ৪১ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সোসাইটির উপজেলা সভাপতি দৈনিক মাতৃ ছায়ার প্রতিনিধি আল আমিন ইসলাম। ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’ কমিটির গুরুত্বপূর্ণ পদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, দৈনিক গণমুক্তি প্রতিনিধি আব্দুল মালেক, দি ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি হাফিজুর রহমান, রিপোর্টস ক্লাবের সভাপতি দৈনিক নওরোজ প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তুহিনুর রহমান তুহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, রিপোর্টস ক্লাবের সম্পাদক দৈনিক আশ্রয়ণ প্রতিদিন প্রতিনিধি তহমিদার রহমান মিলন, দেশ টিভি’র প্রতিনিধি সাইয়াদুল ইসলাম, প্রেজেন্ট টাইমস প্রতিনিধি জাহিনুর ইসলাম জীবন, দৈনিক সত্যের কন্ঠ প্রতিনিধি ওমর ফারুক সাবু, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি নুরুজ্জামান, দপ্তর সম্পাদক ৭১ বাংলা টিভি’র আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক প্রভাতি প্রতিনিধি রাসেল, প্রচার ও প্রকাশনা দৈনিক আলাপন প্রতিনিধি রাজা ইসলাম, তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মাতৃ জগত প্রতিনিধি এমদাদুল হক ও দৈনিক ঘোষণা প্রতিনিধি আশিষ বিশ্বাস, সমাজকল্যাণ বিষয়ক দৈনিক আলোর দিগন্ত প্রতিনিধি বাবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বুলেটিন প্রতিনিধি জসিনুর রহমান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক মানব বার্তা প্রতিনিধি জামিয়ার রহমান,দৈনিক দিগন্ত সংবাদ পত্রিকা জলঢাকা প্রতিনিধি শ্যামল চন্দ্র রায় কার্যকারী সদস্য পদে এনায়েতুর রহমান ও সীমান্ত রায়। নতুন এই জোট গঠনের ফলে জলঢাকার সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আগামী দিনে পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বস্তরের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট গঠন ও আলোচনা সভা

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top