
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আহামদ আলী (৫৬) আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ভাই বোন আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল দশটায় বাড়ির উঠানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঠিকাদার সমিতি,শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...