বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

“মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

বিশিষ্ট কমিউনিটি ভিত্তিক শান্তিবাদী সংগঠন অতীশ দীপঙ্কর পিস ট্রাষ্ট বাংলাদেশ (এডিপিটি বাংলাদেশ) আয়োজনে ও HWPL Korea এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টারে বিগত ১৬ মে-২০২৬ খ্রি. শনিবার শান্তি ও সম্প্রীতি বিষয়ক এক আন্ত:ধর্মীয় সংলাপ ও জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর “মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি” প্রসারে সার্বজনীন মতবাদ শীর্ষক সেমিনার সংগঠনের চেয়ারম্যান প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়।

এডিপিটি বাংলাদেশ’র সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. দিবাকর বড়ুয়া। সংলাপে আন্তর্জাতিক শান্তিবাদী প্রতিষ্ঠান HWPL Korea এর পরিচিতিমূলক বক্তব্য রাখেন ডিপার্টমেন্ট এর রিজিয়ন’র কো-অর্ডিনেটর জেকব বি। সেমিনারে বিষয়বস্তুর আলোকে ইসলাম ধর্মের মৌলিক শান্তি ও সম্প্রীতির উপর পেপার উপস্থাপন করেন এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, হিন্দু ধর্মে সম্প্রীতির আলোকে ড. শ্রীপতি দাশ, বৌদ্ধ ধর্মের আলোকে ভদন্ত প্রিয়বংশ ভিক্ষু, খ্রীস্ট ধর্মের আলোকে পাস্টর বার্নোবা গোমেজ। দ্বিতীয় পর্বে জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর এর “মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি” বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন, ঢাকার মুন্সিগঞ্জের বজ্রযোগীনী গ্রামের জন্মজাত মহামনীষা অতীশ এর জন্মভিটায় স্থাপিত কমপ্লেক্সের অধ্যক্ষ ও পরিচালক ভদন্ত করুণানন্দ থের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, চুয়েট এর প্রফেসর ও স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাহিত্য পরিষদের বিভাগীয় সম্পাদক ড. উজ্জ্বল কুমার দেব, এনটিসিবি সাবেক সম্পাদক ড. অরুপ কুমার বড়ুয়া, ভদন্ত প্রিয়দর্শী মহাথের, লেখক ও অধ্যক্ষ শিমুল বড়ুয়া, লেখক, কবি ডা. পরিতোষ বড়ুয়া, কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সংগঠক এডভোকেট রেবা বড়ুয়া, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, সৌমেন চক্রবর্তী, শরীফ নবাব হোসাইন, বিশ্ববন্ধন’র ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, অতীশ দীপঙ্কর সোসাইটি (ADS)’র অবীর বড়ুয়া, জুয়েল বড়ুয়া প্রমুখ।
সেমিনারে আলোচকগণ বলেন, জ্ঞান ভিত্তিক ও মূল্যবোধের সমাজ বিনির্মাণে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সহ সকল মহামনীষাগণের জীবন-দর্শন ও জাগতিক শিক্ষার আলোকে ধারন করে একটি শান্তিময় সমাজ ও বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বক্ষেত্রে সহনশীল, ক্ষমাশীল, সাম্য, বিনয় ও মানবপ্রেমের দীক্ষায় উজ্জীবিত হয়ে নিজের ও সামষ্টিক আচরণগত পরিবর্তনের মাধ্যমে নৈতিক উৎকর্ষতার বিকাশ ঘটাতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের চেয়ারম্যান প্রফেসর তুষার কান্তি বড়ুয়া শান্তি সংলাপ ও সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

"মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top