মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ার দলিল লেখক আঃ রশিদ ইন্তেকাল করেছেন

[print_bangla]

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

রংপুরের কাউনিয়ায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট দলিল লেখক আঃ রশিদ (৬০)। গত বুধবার রাতে শারিরীক নানা সমস্যা জনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি— রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ৩ পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ি গ্রামে মৃত রজব মামুদ এর পুত্র। আঃ রশিদ মৃত্যুর আগ পর্যন্ত কাউনিয়া দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ও এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকালে কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজায় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, দলিল লেখক, সুধীসহ এলাকার শতশত মানুষ অংশ গ্রহন করেন। জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকবাসীসহ দলিল লেখক সমিতি গভীর ভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ার দলিল লেখক আঃ রশিদ ইন্তেকাল করেছেন

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top