
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার আদাখোলা নিবাসী (নোভা ক্লিনিকের মালিক) আঃ মান্নান সিকদার’র কুয়েত থেকে আনা মরদেহ ২২ মে-২০২৬ খ্রি. বিকেল ৪ ঘটিকায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ থাকে যে, বিগত ৯ মে কুয়েত অবস্থানরত অবস্থায় গভীর রাতে একই রুমে বসবাসরত মান্নানের নিজ এলাকার প্রতিবেশী পলাশ কর্তৃক নির্মম ভাবে হত্যা হয়ে ছিলো। পরবর্তীতে অপরাধী পলাশও কুয়েত পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে মর্মে সংবাদ পাওয়া গিয়েছে।
মরহুমের জানাজায় নিজ এলাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য মুসুল্লিরা অংশগ্রহণ করে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আঃ মান্নান মৃত্যুকালে ৭ বছরের এক পুত্র সন্তান ও স্ত্রী-সহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে যান। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...