
নৃশংস হ-ত্যার শিকার লামিসার জন্য এক পংক্তি শোক
কবি-রোস্তম মল্লিক
চলে গেলো লামিসা
ফিরবে না আর
জানলো না কেউ
কি অপরাধ তার।
ফুল হয়ে ফুটে ছিলো
মানব বাগানে
ছিঁড়ে খেলো জানোয়ার
অমানুষ নামে।
কাঁদে তার মা বাবা
আর ভাই বোন,
ঢেকে গেলো আঁধারে
আলোর ভুবন।
লামিসার ধর্ষক
পশুর অধম,
অভিশাপ তার ওপর
খোদার লানত।
লামিসা আজ কবরে
শোক ঘরে ঘরে,
ব্যথা ভার নাহি সয়
কোমল অন্তরে।
রাজা, প্রজা, শিশু, যুবা
যতো নাগরিক,
লামিসার জানাজায়
হয়েছে শরিক।
সূর্যমুখীর হাসি
ছিলো তার মুখে,
শান্তির পরশ দিতো
মা বাবার বুকে।
রামিসা হয়ে গেছে
আকাশের চাঁদ,
সবাইকে আলো দিয়ে
মিটাবে মন সাধ।
লামিসা লামিসা
ক্ষমা করো মম,
মানুষরা হয়ে গেছে
পশুদের সম।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...