রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিরাপদ ঈদ

[print_bangla]

নিরাপদ ঈদ
মোঃ রফিকুল ইসলাম হৃদয়

নাড়ির টানে ছুটছে মন,
পথ চেয়ে ওই আপনজন।
খুশির ঈদে বাড়ি চলো,
নিরাপত্তা সবার ভালো।

ট্রেনের ছাদে উঠো না ভাই,
জীবনের কি মূল্য নাই?
অতিরিক্ত ভিড়টি এড়াও,
ঝুঁকি নিয়ে পথ না বাড়াও।

তাড়াহুড়োয় একটি ভুল,
নাশ করে দেয় সুখের মূল।
তোমার কিছু হলে পরে,
কান্না নামবে সারা ঘরে।

সুস্থ দেহে ফিরলে বাড়ি,
আনন্দটা হবে ভারী।
নিয়ম মেনে চললে পথে,
ঈদ কাটবে খুশির রথে।
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নিরাপদ ঈদ

২৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top