
নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
বিশ্ববন্ধন ম্যাগাজিনের পৃষ্টপোষক, রাউজান উপজেলার আবুরখীল গ্রামের লায়ন ছোটন বড়ুয়া ২৫ মে সোমবার ২০২৬ মালয়েশিয়া সফরে গেছেন। তিনি ধর্মীয় ও সাংগঠনিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করবেন।
বিশ্ববন্ধন সম্পাদক ও কবি, হাটহাজারী নিবাসী বিশ্বপ্রতাপ বড়ুয়া তাহার গ্রুপ নিয়ে নেপাল সফরে গেছেন। তিনি অনেক ধর্মীয় ও দর্শনীয় স্থান পরিভ্রমণ করবেন। অন্য দিকে পবিত্র হজ্জ্বব্রত পালনের উদ্দেশ্যে বিশ্ববন্ধন’র নির্বাহী সম্পাদক, সংগঠক, রাঙ্গুনিয়া নিবাসী এস. এম আবুল ফজল এখন সৌদি আরব সফরে আছেন। তিনি গত ২৬ এপ্রিল বিদেশ গমন করেন। আজকে তাহারা আরফাতে অবস্থান করছেন। তাহারা সকলের কাছে দোয়া কামনা করছেন পাশাপাশি বিশ্ববন্ধন সম্পাদনা পরিষদের পক্ষ থেকে তাহাদের সমৃদ্বি ও সার্বিক সফলতা কামনা করা হয়েছে। জে/এ
