শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

ইউপিডিএফ (মূল) দল বাঙালি মোটর সাইকেল ড্রাইভারকে অপহরণ ও নির্যাতন

[print_bangla]

বিশেষ প্রতিনিধি-

গত ২৮ মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টায় গুইমারা বাজারের মোটর সাইকেল ড্রাইভার নুরুল হক (২৩) নামক একজন ব্যক্তিকে সজল মারমা নামক একজন উপজাতি রামগড় উপজেলার পাগলা পাড়া (লিচু বাগান থেকে) নামক এলাকায় মোটর সাইকেল যোগে গিয়ে ৫০০ টাকার বিনিময়ে লিচু আনার জন্য ভাড়া করে। উক্ত ড্রাইভার লিচু আনার জন্য মোটর সাইকেল যোগে তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সাথে নিয়ে পাগলা পাড়া লিচু বাগানে গমন করেন এবং লিচু বাগানে পৌঁছানোর পর বাগান থেকে ১০০ লিচু দেওয়ার পর তার সন্দেহ হয় এবং তৎক্ষণিক সজল মারমাকে ফোন করে। পরবর্তীতে সে লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ তাদেরকে গাছ ফেলে পথ আটকায়। এবং তাদেরকে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য হিসাবে বয়ান দেওয়ার জন্য বাধ্য করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে চোখ বেঁধে সারা দিন বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরাতে থাকে এবং আনুমানিক আজ রাত ২০৩০ ঘটিকায় থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদেরকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি বি টাইপ পেট্রোল দল ঘটনাস্থলে গমন করেন এবং তৎক্ষণাৎ পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে রামগড় হসপিটালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক। আহতরা হলেন-১. নুরুল হক (২৩), পিতা: শাহজাহান, গ্রাম: মুসলিম পাড়া, পোস্ট ও থানা: গুইমারা, জেলা: খাগড়াছড়ি। পেশা: মোটর সাইকেল ড্রাইভার। ২. নাজমুল ইসলাম (১৮), পিতা: নুর আলম, গ্রাম: মুসলিম পাড়া, পোস্ট ও থানা: গুইমারা, জেলা: খাগড়াছড়ি।‌

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ইউপিডিএফ (মূল) দল বাঙালি মোটর সাইকেল ড্রাইভারকে অপহরণ ও নির্যাতন

৩০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top