
এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-
স্বেচ্ছাসেবী, সামাজিক ও সেবাব্রতী সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী আনন্দঘন ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) সকাল ১০ টায় মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদ্রাসায় আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র সভাপতি হাফেজ মুহাম্মাদ নাছির উদ্দীন’র সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ’র অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ সমাজকল্যাণমূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে হাফেজ মুহাম্মাদ নাছির উদ্দীন বলেন, “আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা মানব সেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সকল সদস্যের ঐক্য ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।” সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার চেতনাকে ধারণ করে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা সমাজের কল্যাণে কাজ করে যাবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা হামিদুল্লাহ নোমান, সহ-সভাপতি মাওলানা আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান সহ সংস্থার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। জে/এ
