অনন্ত প্রেম

[print_bangla]

অনন্ত প্রেম
ইয়াসমিন অজান্তা

মহাকাল মুছে দেবে পৃথিবীর যত রঙ, যত কোলাহল,
ঝরে যাবে বৈশাখী ঝড়ে ফুটে থাকা মাধবীর দল।
তবু এই বুকের গভীরে যে চিতা জ্বলে অহর্নিশ,
সেখানে লুকিয়ে আছে এক ফোঁটা নীলকণ্ঠ বিষ।
তুমি আছো মিশে মোর নিঃশ্বাসে, দূর আকাশের গায়,
যেখানে মেঘেরা শুধু কেঁদে কেঁদে একাকী হারায়।

আমি তো চেয়েছি শুধু তোমার ওই দু’টি চোখের আলো,
তুমি ছাড়া এ জীবনে আর কিছু লাগেনি তো ভালো।
অথচ কপালে লেখা পাওয়া আর না পাওয়ার খেলা,
তুমিহীন কাটে মোর দীর্ঘ এই বিরহের বেলা।
হৃদয় ভাঙার শব্দে কেঁপে ওঠে নিবিড় রজনী,
তুমি তো শুনোনি কভু সেই বুকফাটা ক্রন্দন কাহিনী।

একদিন থমকে যাবে এই দেহের চঞ্চল বাতাস,
মাটির চাদরে শুয়ে স্তব্ধ হবে আমার আকাশ।
রবে না এ রূপ-রঙ, মুছে যাবে চেনা সব নাম,
বেদনার কাব্যে শুধু লেখা রবে প্রেমের এ দাম।
তবুও নক্ষত্র বীথি সাক্ষী রবে আমাদের ক্ষতের,
আমি যে কেঁদেছি একা, তুমি ছিলে পাষাণের মতন।

যুগে যুগে কালান্তরে যদি আসে নতুন বসন্ত,
জেনে নিও আমাদের এই বিরহ যে সীমাহীন, অনন্ত।
আমি যদি নাই থাকি, বাতাসেরা গাইবে এ গান,
তোমারি প্রেমের তরে সঁপেছিনু আকুল এ প্রাণ।
পৃথিবী ভুলিতে পারে তোমার আমার ভালবাসার সব ইতিহাস,
ভুলবে না কভু এই বুকে জমে থাকা শেষ দীর্ঘশ্বাস।
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

অনন্ত প্রেম

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top