বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

মানিকছড়িতে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

মানিকছড়ি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক ও সেবাব্রতী সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে (২৮ জুন-২০২৬) মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ নাছির উদ্দীন ইহ্সান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ’র সঞ্চালনায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন পীর সাহেব নানুপুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, সুলতানুল ওয়ায়েজীন-আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ড. মুফতি শহীদুল্লাহ উজানী, মুফতি রেজাউল করিম আবরার,ঢাকা। মাওলানা গাজী আল মাহমুদ, ইসলামিক নাশিদ পরিবেশন করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনসহ দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরাম। এ সময় বক্তাগণ মানুষের ঈমান, আমল, নীতি-নৈতিকতা ও ইসলামী তাহযিব তামাদ্দুনের মাধ্যমে আলোকিত মানুষ, আলেকিত পরিবার ও সমাজ গঠনের উপর কুরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ’র সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি, মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এনামুল হক এনাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা আল-আমীন ফরাজি, মাওলানা শামসুল হক, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ফজলুল হক, মাওলানা ফরিদ উদ্দিন, মুফতি দিদারুল আলম কাসেমীসহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন,ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, তালেবে ইলব সহ সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মানিকছড়িতে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা'র ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top