
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
১১ দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২৬) বিকাল ৫ টায় শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ১১দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতা কর্মির উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতা কর্মিরা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে দাবীতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে। এর আগে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম। জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সদর থানা আমির এ্যাডঃ নাজেম উদ্দিন, পৌর আমির মোঃ আব্দুল লতিফ, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা আমজাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্র নিয়ন্ত্রিত শিবির শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। জে/এ
