রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ ) জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলার শুভ উদ্বোধন করেন শাহনাজ বেগম, পুলিশ সুপার, জয়পুরহাট।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টিতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যাম্পিয়নশিপে জয়পুরহাট জেলার ০৫টি পুরুষ দল ও ০৫টি নারী দল অংশগ্রহণ করে এবং ইং ১৯ সেপ্টেম্বর ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পুরুষ বিভাগে জয়পুরহাট সদর থানার দল এবং নারী বিভাগে জয়পুরহাট সদর থানা দল বিজয় অর্জন করে । সেই সাথে সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার, জয়পুরহাট বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এছাড়াও উক্ত খেলায় মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ও তুহিন রেজা, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), জয়পুরহাট সহ সিনিয়র কর্মকর্তা বৃন্দ এবং জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top