বিজ্ঞান ও বিতর্ক উৎসব ‘অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠান

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

শুক্রবার (০৯ অক্টোবর -২০২৬ ) সকাল ১০টায় উইজডম সায়েন্স ক্লাব ও নর্থ বেঙ্গল ডিবেটিং ফোরাম এর যৌথ আয়োজনে এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর সহযোগিতায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও বিতর্ক উৎসব ‘অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুহাম্মদ ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আধুনিক সভ্যতার অগ্রগতি ও পৃথিবীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। অনেকের কাছে বিজ্ঞানকে জটিল বিষয় মনে হলেও প্রকৃতপক্ষে এটি অত্যন্ত আনন্দদায়ক, যুক্তিনির্ভর ও প্রমাণভিত্তিক একটি জ্ঞানচর্চার ক্ষেত্র। আগ্রহ ও মনোযোগের সঙ্গে বিজ্ঞান চর্চা করলে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় উদ্ভাবনের পাশাপাশি নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, উদ্ভাবনী চিন্তাভাবনার প্রসার এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, অলিম্পিয়াড ও প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পাশাপাশি নেতৃত্ব দেবে।

পুলিশ কমিশনার জানান, বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখতে প্রতিষ্ঠানের গভর্নিং বডির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

পরিশেষে, বিজ্ঞান ও বিতর্ক উৎসবের আয়োজক, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করে পুলিশ কমিশনার মহোদয় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞান ও বিতর্ক উৎসব ‘অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠান

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top