নাটোরের বড়াইগ্রামে পুলিশ সুপারের উপস্থিতিতে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকাল ৪টায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

মতবিনিময় সভায় স্থানীয় জনসাধারণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। সম্মানিত পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস, অপরাধমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সমস্যা ও অভিযোগের যথাযথ প্রতিকার করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে নাটোর জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

নাটোর জেলা পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জনগণের পাশে-নাটোর জেলা পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাটোরের বড়াইগ্রামে পুলিশ সুপারের উপস্থিতিতে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top