
কুঠিরহাট সংবাদপত্র লেখক ও পাঠক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট সংবাদপত্র লেখক ও পাঠক ফোরামের মাসিক সাধারণ সভা ফোরামের কার্যালয়ে শনিবার (১৭ অক্টোবর) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি ডাঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাংবাদিক ওবায়দুল হক, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হারুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক বেলাল হোসেন মানিক, প্রচার সম্পাদক নুরুল আবছার শাহিন, কার্যনির্বাহী সদস্য মাষ্টার দাউদুল ইসলাম, ফখরুল ইসলাম, ফারভেজ আহমেদ প্রমুখ। সভায় আগামী ডিসেম্বর মাসে ফোরামের বাৎসরিক শিক্ষা সফর সহ নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...