বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের  প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত 

[print_bangla]

মোঃ  মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে বাংলাদেশ ঔষধ কোম্পানির  উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টায়  কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারা দেশে এক যোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি  মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানি প্রতিনিধিরা এ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই, তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবাদী মানববন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. আমির হোসেন, সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের নিয়ম নীতি মেনে নিয়ে সংগঠন এবং নিজ নিজ কোম্পানির দিকনিদর্শন মনে নিয়ে কাজ করার আহবান জানান এবং আজকের প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের  প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত 

১১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top