
ধ্রুবতারা
রিফাত দেওয়ান
রাতের আকাশে একটা তারা জ্বলে,
নড়ে না, কাঁপে না, হারায় না।
নাবিকের কম্পাস, পথহারার ঠিকানা-
ওর নাম ধ্রুবতারা।
ঝড় আসে, মেঘ ডাকে, আকাশ কালো হয়,
হাজার তারা লুকিয়ে যায়,
কিন্তু সে একা জেগে থাকে।
কারণ ওর কাজ আলো দেওয়া না,
ওর কাজ পথ দেখানো।
আমার জীবনেও এমন একটা ধ্রুবতারা ছিল,
যে অভিমানে কথা বলতো না,
শুধু দূর থেকে চোখ দিয়ে বলতো-
“ভয় পাস না, আমি আছি।”
সময় বদলায়, মানুষ বদলায়,
স্বার্থের নদীতে নৌকা ডোবে,
তবু কিছু মানুষ ধ্রুবতারার মতো থাকে।
নিঃস্বার্থে, নীরবে, নড়ে না।
তাই আকাশের দিকে তাকাই,
আর মনে পড়ে যায়-
সত্য কখনো চিৎকার করে না,
সত্য শুধু ধ্রুবতারার মতো
এক জায়গায় দাঁড়িয়ে থাকে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...