মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

বিয়ানীবাজারে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

[print_bangla]

এম এ রশীদ:

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজন জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, বিয়ানীনাজার থানার ওসি আবু জাফর, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকৌশলী দিলীপ কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন ও হুসেন মুরাদ চৌধুরী, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক রায়হান আহমদ সাজু, উপজেলা এনসিপির আহবায়ক খসরুজ্জামান, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী সুজন মিয়া, তথ্য কর্মকর্তা শিউলী বেগম, জুলাই আন্দোলনের প্রথম ঔপন্যাসিক আহমদ রেজা চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের পটভূমি, গুরুত্ব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন নিয়ে আলোকপাত করেন।

সভায় স্মতিচারণ করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম, ইমন আহমদ, মাহফুজুর রহমান, শাহ আলম মুসা, জবরুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, আবু সাঈদ ও সুহাগ আহমদ এবং শহীদ তারেরের বড় ভাই লায়েক আহমদ।

সভা শেষ গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপন করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top