মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে মোকামতলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

[print_bangla]

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার মোকামতলায় ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচির অংশ হিসেবে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মোকামতলা মহিলা কলেজ, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং জিনিয়াস মডেল স্কুলে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থা। কর্মসূচিতে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিস।

আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ আলী সরকার, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং জিনিয়াস মডেল স্কুলের পরিচালক মোকলেছুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলী, শফিউল আলম ডিউ, মোকামতলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা প্রমুখ।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে মোকামতলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top