
এনামুল হক, কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্ৰাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা মিয়া নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এবং ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন মহিলা ও ১ জন শিশু রয়েছেন।
শুক্রবার ১৭ জুলাই সকাল ৯ টায় বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটাগ্ৰাম রোডের আর আই এম ডিগ্ৰি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যান চালক বাদশা সরকার ট্রাকের নিচে পড়ে যায়। কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত বাদশা শুভগাছা গ্ৰামের বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত বাদশার স্ত্রী, একজন শিশুসহ মোট তিন জন মারাত্মক আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে থানা পুলিশ পাহারায় রয়েছেন। এ দুর্ঘটনা কাজিপুরে অনিয়ন্ত্রিত আগ্ৰাসী বালু ব্যবসার ফল হিসেবে দেখছেন স্থানীয়রা। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ/হ