মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল চত্বরে অবস্থিত একটি রেস্টুরেন্টে ‘আস্থার আলো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. মোরশেদ মান্নান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব-এইড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির উদ্দিন,প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমীন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী,মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ শফিকুল আলম,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘প্রিয় বাংলাদেশ’-এর চেয়ারম্যান আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী আকরম সুমন, চাতরী ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের প্রধান মোহাম্মদ আবুল মনসুর, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. এস এম এহসানুল হক বাবর, বাবু রাহুল দর, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা এম. আকতার হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩-এর সমন্বয়ক মাস্টার মোহাম্মদ রফিক ইসলাম, মেরিন একাডেমী প্রতিনিধি নোজাম উদ্দিন মোহাম্মদ জাহিদ মৃধা এবং ফাউন্ডেশনের পরিচালক বশির রিফাত। স্বাগত বক্তব্য দেন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সমন্বয়ক মোহাম্মদ শফি আলম।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top