মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও কীটনাশক উদ্ধার 

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি-

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই বিওপির টহল দল কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এদিকে, একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক (এলবা) জব্দ করে।
বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও কীটনাশক উদ্ধার 

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top