বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভাণ্ডারিয়া থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top