
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নব নির্বাচিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির পরিচিতি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ৪:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ এ নির্দেশনা মনে রেখে সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নব গঠিত কমিটিকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। এ দেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়ণে সকলকে ভূমিকা রাখতে হবে। রাজশাহী মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মুয়াজ্জিন খাদেমকে ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়নসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে নিতে নগরবাসীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। কোরবানির ঈদে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় এ নগরীকে আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে চাই।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
এরআগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মো. মামুন-উর-রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ ও প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় পেশাজীবী দলের সহ-সভাপতি এস এম মুসা, মো. ইফতেখার আলী বাবু ও হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং রাজশাহী জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি,
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, জাতীয়তাবাদী পেশাজীবী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।