মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

মহাসড়কে চাঁদাবাজি রোধে রামু ক্রসিং হাইওয়ে থানার হুঁশিয়ারি

[print_bangla]

জসিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি-

মহাসড়কে চাঁদাবাজি রোধে রামু ক্রসিং হাইওয়ে থানার হুঁশিয়ারি:কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে চাঁদাবাজী রোধে রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশের উদ্দেগ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছেন থানার (ওসি) সুকান্ত চক্রবর্তী। চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহা সড়ক নির্বিঘ্ন করার লক্ষে কাজ করে যাচ্ছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। যাত্রী পরিবহন যানজট মুক্তভাবে চলাচল ও পণ্যবাহী পরিবহনে চাঁদবাজী রোধে বদ্ধপরিকর হয়ে একযোগে কাজ করে যাচ্ছে।রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ, ওসি এবং রামু ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সাধারণ জনগনের ক্রয়সীমার মধ্যে রাখতে সড়ক মহাসড়কে পণ্যবাহী গাড়ির উপর চাঁদাবাজি রোধে বিকল্প নেই জানান বিশেষজ্ঞরা
অন্য দিকে রামু কক্সবাজার টেকনাফ বিভিন্ন গন্তব্যে ছুটে চলা সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সময়মত পৌঁছাতে পারে সেদিকে দৃষ্টি রাখছে রামু ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তারা। এবিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুকান্ত চক্রবর্তী জাতীয় দৈনিক ব-দ্বীপ বাংলাদেশকে জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং যাত্রী সাধারণের ভুগান্তি লাগবে একারণে অধিকাংশ সময় আমি নিজেই সড়কে অবস্থান করছি। মালিক শ্রমিক সংঘটনগুলো সড়ক মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি আদায় করবে না বলে আমাকে আশ্বস্ত করেছে।মিডিয়া কর্মী ও জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে যদি কোনো রাজনৈতিক নেতা কোনো সংঘঠনের বা আমদের কোনো সদস্যরও সংশ্লিষ্টতা থাকে তাহলে আমরা কাওকে ছাড় দিব না। সংশ্লিষ্ট বিষয় আইনগত ভাবে যতটুকু ব্যবস্থা গ্রহন করা যায় আমরা করতে বদ্ধপরিকর। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মহাসড়কে চাঁদাবাজি রোধে রামু ক্রসিং হাইওয়ে থানার হুঁশিয়ারি

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top