
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে কড্ডায় ট্রেনের বগি লাইনচ্যুত সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনের সহায়তায় লাইনচ্যুত “ঝ” কোচটি উদ্ধার করে নেওয়া হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, সেকশন ক্লিয়ারের কাজও শেষ করা হয়েছে। অল্প সময়ে আবার মধ্যেই ট্রেন স্বাভাবিক ভাবে চলাচল করবে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডামোড় সয়দাবাদ স্টেশনে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদিন ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ অবস্থায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ স্টেশনে আটকা পড়ে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়। বিকেলে উদ্ধার কাজ শেষ হয়েছে। লাইনটি এখন সচল হয়েছে। জে/এ
