
এনামুল হক : স্টাফ রিপোর্টার:কাজিপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে তৎপরতার অভিযোগে শাহীন রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ।
শাহীন রেজা তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদের পুত্র। সর্বশেষ তিনি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে শাহীনের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে শাহীনের গ্রেফতারে সামাজিক মাধ্যমে অনেকেই নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
তবে এখনও থানা পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...