সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

মৎস্যজীবীদের সহযোগিতা পর্যাপ্ত না হলে ব্যবস্থা, এমপি নিজাম

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারায় প্রায় ৭ হাজার ৭৪৪ জন মৎস্যজীবী রয়েছেন। মাছ আহরণ বন্ধ থাকার সময়ে সরকারি সহযোগিতা পর্যাপ্ত না হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “মৎস্যজীবীদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে। আগের তালিকায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করতে হবে। যারা আগে সহযোগিতা পাননি, তাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

মৎস্যজীবীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আনোয়ারা একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ এলাকা। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে মৎস্যজীবীদের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মৎস্যজীবীদের সহযোগিতা পর্যাপ্ত না হলে ব্যবস্থা, এমপি নিজাম

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top