শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

[print_bangla]

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা :

উন্নয়নের নাগরিক অঙ্গীকার, সুশাসন প্রতিষ্ঠা এবং পৌরবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকালে তিনি সাদীপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধা নিয়ে কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নাগরিকদের প্রয়োজন অনুযায়ী রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপদ পানি সরবরাহ, পর্যাপ্ত সড়কবাতি এবং অন্যান্য মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top