
যমুনার ঢেউয়ে নৌকা বাইচ
মোঃ রফিকুল ইসলাম ইসলাম
জগতলা ঘাটে কোলাহল ভারী,
বাইচের নৌকা দিলো যে পাড়ি।
জগতলা আর কাশিপুর তরে,
উত্তাল ঢেউ বুক চিরে ওড়ে।
সারি সারি তরী সব সেজেছে রঙে,
মাঝিরা বসেছে ছন্দে ও ঢঙে।
রঙিন রাঙা বৈঠার টানে,
যমুনা নদীর জল নেচে ওঠে প্রাণে।
হেইও রে হেইও রবে বৈঠা চলে,
তুফান তুলেছে তরী যমুনার জলে
জগতলা পার হয়ে ছুটে চলে নাও,
পাবলিক চেঁচায় আরো জোরে বাও।
যমুনা নদীর দুই পাড়ে
লোকজনের ভীরের মেলা,
নৌকা বাইচের কী যে খেলা।
জগতলা নৌকা বাইচ খেলা দেখতে,
ছুটে আসে লোকজন দূর বা দূর হতে।
গ্রামের বাতাস আজ মেতে ওঠে হাসে
নানান রঙের নৌকা গুলো,
যমুনার জলে ভাসে।
পুরোনো দিনের নৌকা বাইচের খেলা,
গ্রামের লোকজন চিরকাল ভালোবাসে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...