রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

দক্ষতা বৃদ্ধিতে মৌসুমী’র দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার

তথ্য প্রযুক্তিতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে মৌসুমীর আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সফটওয়্যার পরিচালনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ।

নওগাঁর উকিলপাড়াস্থ সংস্থার প্রধান কার্যালয়ের সভাকক্ষে,
শনিবার (২৬ সেপ্টেম্বর )অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে MIS Loan Software ও gBanker Software পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন মৌসুমী’র আইটি বিভাগ।

এতে সেশন পরিচালনা করেন সিনিয়র ম্যানেজার (আইটি) মো. মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার (আইটি) মো. মুক্তাদির হোসেন, মো. মিঠুন মিয়া ও সহ: ম্যানেজার ইসতিয়াক হোসেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলী। তিনি সফটওয়্যার ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন- ‘বর্তমান বিশ্ব তথ্য-প্রযুক্তি ও এআই নির্ভর। এসময় আমাদের পিছিয়ে থাকা চলবে না। ঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সবাইকে আধুনিক প্রযুক্তির সাথে যত দ্রুত সম্ভব খাপ খাওয়াতে হবে। নিজেকে এগিয়ে রাখতে প্রযুক্তির সাথে হালনাগাদ থাকার কোন বিকল্প নেই। এটি আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে সহায়ক ভূমিকা পালন করে।’

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মছির উদ্দীন (মশিউর), সিনিয়র ম্যানেজার (অডিট ও মনিটরিং) অরুণ কুমার ঘোষ প্রমুখ।

প্রশিক্ষণে জি ব্যাংকার সফটওয়্যার সঠিক ও নির্ভুলভাবে পরিচালনা, এমআইএস লোন সফটওয়্যারে সদস্য জরিপ, ডাটা সংগ্রহ ও সংরক্ষণ, লোন প্রস্তাব তৈরী ও সম্পাদনা, আইডি খোলা ও পাসওয়ার্ড সেট-পরিবর্তন, বিভিন্ন সমস্যা ও সমাধান প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ পরিচালনা করেন আইটি বিভাগের কর্মকর্তাবৃন্দ।

উক্ত প্রশিক্ষণে মৌসুমী শাখাপর্যায়ের প্রায় ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দক্ষতা বৃদ্ধিতে মৌসুমী’র দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top