সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাদকসহ কেউ গ্রেপ্তার হলে কোনো ধরনের সুপারিশে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। মাদক ব্যবসায়ী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অস্ত্রধারী, সন্ত্রাসী বা অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের এ নীতি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

পিরোজপুর শহরের যানজট সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই এবং অবাধে মাদক কেনাবেচা বন্ধে পুলিশ কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ও পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেন ও মনিরুজ্জামান নাসিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. তামিম সরদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top