সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

ভান্ডারিয়ায় যুবলীগ নেতা কাইয়ুম জমাদ্দার গ্রেপ্তার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইয়ুম জমাদ্দার ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার হামিদ জমাদ্দারের ছেলে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ভান্ডারিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাইয়ুম জমাদ্দার। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় যুবলীগ নেতা কাইয়ুম জমাদ্দার গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top