সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী

[print_bangla]

এমএফএইচ রাজু | ঢাকা | ৮ অক্টোবর ২০২৬

সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ব বসতি দিবস-২০২৬ ও তিন দিনব্যাপী বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে সঙ্গে নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের চাহিদাও বাড়ছে। নগরায়ণের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবার জন্য বাসযোগ্য আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে আবাসন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শুধু ভবন নির্মাণের মাধ্যমে একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এর সঙ্গে পরিকল্পিত আবাসন, পর্যাপ্ত নাগরিক সুবিধা, খোলা জায়গা, সবুজায়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার সমন্বয় থাকতে হবে। একটি টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা নগর উন্নয়ন পরিকল্পনায় ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। আবাসন উন্নয়নের পাশাপাশি যোগাযোগব্যবস্থা, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, খোলা জায়গা ও সবুজ এলাকার মতো নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বসতি মেলায় আবাসন ও নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, আবাসন ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ও টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে বসতি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের মধ্যে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বসতি মেলার সমাপনী আয়োজন শেষ হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top