শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

কাজিপুরের চরাঞ্চলে তিন দিনে ৮ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেলিম রেজা এমপি

[print_bangla]

এনামুল হক:

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা  কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ৬টি সহ সদর উপজেলার একটি ইউনিয়নের ৮ টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন । শনিবার সকালে তিনি সাংবাদিকদের চরাঞ্চলের প্রকল্পগুলো সম্পর্কে জানান।

তিনি জানান, গত মঙ্গলবার তিনি যমুনার দ্বীপ ইউনিয়নখ্যাত খাসরাজবাড়ী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম  ঘুরে দেখেন। এসময় তিনি দলীয় নেতাকর্মিদের সাথে কাজের বিষয়ে কথা বলেন। ওইদিন রাতে তিনি  নাটুয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত নাটুয়ারপাড়া সার্কিট হাউসে অবস্থান করেন। রাতে চরের ছয় ইউনিয়নের  নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে  এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

পরদিন  সকালে নাটুয়ারপাড়া সার্কিট হাউসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সকাল দশটায় নাটুয়ারপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও নৌ-ঘাট পরিদর্শন করেন। বেলা ১১টায় নাটুয়ারপাড়া ঘাট থেকে ভেটুয়া ঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

এরপর নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ডিক্রী দোরতা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে নদী ভাঙনরোধে ভেটুয়া থেকে ৬ নম্বর পর্যন্ত জিও ব্যাগ বরাদ্দের আশ্বাস দেন। ওইদিন বিকেলে

বৃষ্টির মধ্যেই অটোরিকশাযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যার পর নাটুয়ারপাড়া সার্কিট হাউসে ফেরার পথে বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে থেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজ নেন। রাত ১০টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

শেষদিন তিনি চরগিরিশ ইউনিয়নের ছালাল ঘাট পরিদর্শন করেন। বন্যার আগেই নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ বরাদ্দের আশ্বাস দেন। পরে পশ্চিম ছালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। ডগলাস এলাকায় রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডগলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ উদ্বোধন করেন। এছাড়াও গুয়াখড়া রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর মনসুরনগর ইউনিয়নে গিয়ে পাকা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন, কুমারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং শালদাহ ও ফুরকুনি মোড়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

তিনদিনের এই সফর বিষয়ে সাধারণ মানুষজনন জানান, এই প্রথম কোনো সংসদ সদস্য চরাঞ্চলে এসে দিনের পর দিন অবস্থান করে সাধারণ মানুষের কথা শুনেছেন। অল্প সময়ের মধ্যেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।ে

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরের চরাঞ্চলে তিন দিনে ৮ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেলিম রেজা এমপি

০৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top