শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান

[print_bangla]

এনামুল হক: সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলার বিএডিসি ও বরেন্দ্র প্রকল্পের আওতায় চাালিত সেচপাম্প অপারেটরদের রাত্রিকালিন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে কাজিপুর উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে সেচপাম্প অপারেটরদের নিরাপত্তার জন্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রয় করা বাঁশি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।  তিনি অপারেটরদের গলায় একটি করে বাঁশি পরিয়ে দেন। এসময় তিনি বলেন, “ রাত্রিকালিন সময়ে সেচপাম্প অপারেটরগণের একজন বিপদে পড়লে তিনি এই বাঁশিতে ফু দিলে আশপাশের অপারেটরগণ ও সাধারণ জনগণ সজাগ হবেন। একইসাথে আসন্ন ঈদুল আজহায় গরু চুরি রোধে এই পদ্ধতি কাজে আসবে। বাঁশি শুনে  দ্রুত অপরাধীদের মোকাবেলা করা সম্ভব হবে। হয়তো একটি বাঁশি সামান্য মূল্য হতে পারে কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি।” এসময় এমন উদ্যোগ নেবার জন্যে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেচপাম্প অপারেটরগণ। অপারেটর হারুন বলেন, “ বাঁশির মূল্য বেশি নয়। কিন্তু এই পদ্ধতিতে আমরা একে অপরের বিপদে সাবধান হতে পারবো। এগিয়ে গিয়ে মোকাবেলা করতে পারবো। আমরা ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।”

উপজেলা সেচ প্রশাসন ও সেচ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন  কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় শতাধিক সেচ অপারেটরকে এই বাঁশি প্রদান করা হয়।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান

১১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top