চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

[print_bangla]

মোঃ জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি ট্রাক্টর জব্দ, দুটি মেশিন ও পাইপ ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ট্রাক্টরের চালক ট্রাক্টর রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে আসাদ (পিতা: নান্নু) নামের এক ব্যক্তি জড়িত।

পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিটে ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে এ কাজে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের নিকটবর্তী এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার (পিতা: মৃত সিরাজ আলী) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে তাদের বালুমহালের সীমানা সঠিকভাবে নির্ধারণ করে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে সীমানার বাইরে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

১১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top